মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকবর্তিকা ছড়িয়ে দিতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যাপীঠে দ্য কার্টার সেন্টারের উদ্যোগে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে ‘তথ্য অধিকার ও নৈতিক মূল্যবোধ’ শীর্ষক এক তাত্ত্বিক ও প্রায়োগিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ‘২৬) সকাল সাড়ে দশ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল। দ্যা কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুধাংশু মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, সহ-সভাপতি জুলফিকার রায়হান, সাধারণ সম্পাদক জিএম জাহিদুর রহমান, সদস্য এস এম নাহিদ হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বাবলু, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমীন খাতুন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ এবং চারিত্রিক সততায় বলীয়ান হতে হবে। সেমিনার পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সততা ও জ্ঞানের চর্চাকে ত্বরান্বিত করতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে উন্নতমানের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!