শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে বুধবার (০১ এপ্রিল ‘২৬) বিকালে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বৈকারি দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, নির্বাচন শেষ আমরা সরকার গঠনের পর নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসাবে আজকের এই কুমড়া খাল খনন এর উদ্বোধন করা হয়।

এছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ কৃষি ব্যাংকের লোন ১০ হাজার টাকা পর্যন্ত মাফ করা হয়েছে। এদেশের মানুষ সরকারকে সহযোগিতা করলে উন্নত দেশ হিসেবে পরিনত করতে সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, ৩৩ বিজিবি কমান্ডার আশিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ ও ড. মনিরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও সহযোগি কর্মকর্তারা।

এরআগে দুপুরে প্রতিমন্ত্রী সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের নীলডুমুর এলাকায় উপস্থিত থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মধু সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মৌয়ালদের সঙ্গে মতবিনিময় এবং বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!