সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও অসাম্প্রদায়িক রাজনীতির অগ্রদূত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন  (১ এপ্রিল ‘২৬)। ১৯৪৮ সালের এই দিনে সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

ছাত্রজীবন থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন মোড়ল আব্দুস সালাম। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তালা ও পাইকগাছা অঞ্চলে সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

স্বাধীনতার পরও তিনি সমাজ পরিবর্তন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, সুপেয় পানির নিশ্চয়তা ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে জাসদ ও বাসদের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য এই রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী মোড়ল আব্দুস সালাম ২০১১ সালের ৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার নামে এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!