বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ মফিজুর রহমানের অশালীন নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল ‘২৬) সকাল সাড়ে ৯টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে মিছিলটি বের হয়ে তুজুলপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আলমগীর মোল্লা, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, অভিভাবক আমজাদ হোসেন, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান একজন নারী লোভী ও চরিত্রহীন ব্যক্তি। তিনি প্রায় এক মাস আগে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে নিজের অশ্লীল ও নগ্ন ছবি ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন নারীদের কাছে পাঠান। যাহা বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মানুষের নজরে আসে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের ভাবমুর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই শিক্ষক বিদ্যালয়ে এলে অনেক অভিভাবক তাদের সন্তানদের টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাই ওই শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ওই শিক্ষককে বরখাস্তের জন্য বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে গত পহেলা এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্বারকলিপি পেশ করার কথা বলেন বক্তারা।

এ ব্যাপারে তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান তৃতীয় মাত্রাকে জানান, এক মাস আগে তিনি হানি ট্রাপের শিকার হয়েছিলেন। ওই চক্রের দুই সদস্য কাদের মেম্বর ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তার সম্মান নষ্ট করার জন্য তার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!