সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন

শাশুড়িকে নিয়ে পালালো জামাই

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জে মেয়েকে রেখে নিজের শাশুড়ির সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। পরে ওই শাশুড়িকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবা মোসলেম উদ্দিন গাজী। অভিযোগ অনুযায়ী, তিনি তার শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যান। নাজমুন নাহার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়াল শংকরকাটি গ্রামের কামরুল গাজীর মেয়ে।

ঘটনার পর নাজমুন নাহার তার মেয়েকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানান। ফোনালাপে তিনি বলেন, “আমার পথ আমি বেছে নিয়েছি, তুই তোর পথ তুই দেখে নে।” এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে।

নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন, শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের বাদঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সাতক্ষীরা জেলায় আগে কখনো শোনা যায়নি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে বড় প্রশ্ন তৈরি করেছে। অনেকেই এটিকে পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয় হিসেবে দেখছেন।

যদি কেউ এই জামাই-শ্বাশুড়ির সন্ধান পান তবে নিচে প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন- নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন – ০১৩৩৯-৮৯১৬২৮

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!