রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি। কোমলমতি শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন এবং সবুজায়নে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন ৩ মাস মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এ বিষয়ে বুধবার (১ এপ্রিল ‘২৬) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরাকে লিখিতভাবে অবহিত করে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দিন, আমরা বন্ধু’র সদস্য এম এম আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বলেন, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী ও যুব সমাজকে সচেতন ও উৎসাহী করে তুলতে হবে। তাদের সম্পৃক্ত করতে হবে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন সূত্র জানায়, জেনারেশন গ্রিন কর্মসূচির আওতায় জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দক্ষতা বৃদ্ধি, বৃক্ষরোপণে সম্পৃক্তকরণ এবং পরিবেশ যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে।

এই প্রকল্পের আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা থেকে ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি পরিবেশ সম্মেলনের আয়োজন করা হবে। যেখানে তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই সবুজায়ন কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা লাভ করবে। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলা হবে।

এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে প্রতিটি কুইজ প্রতিযোগিতায় ৩০ মিনিটের একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি, টেকসই, সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!