রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৪ এপ্রিল ‘২৬) রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের ধীরন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বোরা ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তার এর বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। শনিবার রাতে সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান। বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বড় ভাই সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে তিনি মৃত ঘোষণা করা হয়।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এসময় এ ধরনের ঝুকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের কাছে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!