বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও দু’টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েক মাস ধরে ওষুধের তীব্র সংকট চলছে। এতে সরকারের দেওয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ১২টি ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ার মতো সাধারণ রোগের ওষুধও মিলছে না এসব কেন্দ্রে।

এদিকে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করা না গেলে গ্রামাঞ্চলের নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই সেবাকেন্দ্রগুলো সচল রাখা জরুরি।

বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখা যায়, গ্রাম থেকে আসা দুস্থ ও অসহায় মানুষ ওষুধের জন্য ভিড় করছেন। কিন্তু দায়িত্বরত ব্যক্তিরা তাঁদের জানাচ্ছেন, ‘ওষুধ নেই’।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, আগে এখান থেকে প্যারাসিটামল, হিস্টাসিন, জিংক ট্যাবলেট, স্যালাইন ও অ্যান্টাসিড পাওয়া যেত। এখন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো নিয়মিত ওষুধের পাশাপাশি আয়রন বড়িও মিলছে না।

ইউনুস আলী, সুমন রায়সহ কয়েকজন বলেন, “গ্রামের গরিব মানুষ ছোটখাটো অসুখে এসব ক্লিনিকের ওপরই ভরসা করে। কিন্তু দুই-তিন মাস ধরে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। অসহায় মানুষদের জন্য এই সেবা অত্যন্ত জরুরি ছিল, যা এখন প্রায় বন্ধ।”

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সবশেষ গত বছরের ৩ অক্টোবর ওষুধ সরবরাহ করা হয়েছিল। চাহিদার তুলনায় তা দ্রুত ফুরিয়ে যাওয়ায় বর্তমানে দুই-চারটি আইটেম ছাড়া আর কিছুই মজুত নেই।

এ বিষয়ে তালা উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় সরকার বলেন, “আমি দুই মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি। এর মধ্যে ক্লিনিক বা উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য কোনো ওষুধ পাইনি। গত মাসের জেলা সমন্বয় সভায় ওষুধ ফুরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছি।” তিনি আরও বলেন, স্থায়ী স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা দুঃখ প্রকাশ করে বলেন, ওষুধ সংকটের বিষয়টি তার জানা ছিল না। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!