মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খাল দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল ‘২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। অভিযানকালে কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান ঐতিহ্যবাহী কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, শতাধিক বছরের পুরনো এই খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচসহ নানাবিধ কাজে খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল সচল রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কুশলা খালটি অবৈধভাবে দখল করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অসাধু চক্র কর্তৃক দখলকৃত খাল জেলা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত দখল মুক্ত হওয়ায় এলাকার সকল শ্রেণি- পেশার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। খাল দখলকারী ওই সকল চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!