রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে

তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় ২য় শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল ‘২৬) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী শিবাঙ্গী বাছাড় (২য় শ্রেণি) রায়পুর গ্রামের সজল বাছাড়ের মেয়ে।

ছাত্রীর মা দীপা বাছাড় জানান, স্কুল থেকে মেয়ের কান্নার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন তার মেয়ে কাঁদছে। প্রধান শিক্ষক প্রথমে একটি চড় মারার কথা স্বীকার করলেও বাড়িতে এনে দেখা যায়, মেয়ের পিঠে আঘাতের চিহ্ন ও লাল দাগ রয়েছে। এমনকি কানে আঘাতের কারণে রক্তও বের হয় এবং মুখে ফোলা দেখা দেয়।
 তিনি আরও জানান, পূর্ব ঘোষণা ছাড়াই অংক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করেন। পরে মেয়েকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।

আহত ছাত্রী শিবাঙ্গী বাছাড় জানায়, “স্যার আগে না জানিয়ে অংক পরীক্ষা নেন। আমি না পারলে স্যার আমাকে মুখে, পিঠে ও কানে মারেন।”

প্রধান শিক্ষক জি এম আবুল হাশেম বলেন, বিষয়টি স্বীকার করে জানান, “শিক্ষার্থীকে দুইটি চড় লেগে গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাবুল রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!