রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুরের পানির নিচ থেকে লুকিয়ে রাখা ১ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল ‘২৬) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি পুকুরের পানির নিচে ডুবিয়ে রাখা সন্দেহজনক একটি ব্যারেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ব্যারেলটি খুলে তাতে প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।

জানা গেছে, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায় ব্যারেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়। পুকুরের পানির নিচে এভাবে তেল লুকিয়ে রাখার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!