বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় মৃত্যু-৪, নতুন শনাক্ত ৪৯

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫৩৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জন পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০দশমিক ২৫ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৬ ও বেসরকারি হাসপাতালে তিন জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২০১ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ১৫০ জন।

শুক্রবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের ৮ম দিন। প্রধান প্রধান সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করলেও শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারিচালিত ভ্যানসহ ছোটখাটো যানবাহন যথারীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। তবে গত তিন দিনে ব্যাপক বৃষ্টির কারণে শহরে কিছুটা লোকসমাগম কমেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!