রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম

জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া নৈপূণ্য ও উৎসবমুখর পরিবেশ জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ‘২৬) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে কাবালি রেফারীজ এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কাবাডি রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য খাদিজা আক্তার চায়না, সাতক্ষীরা জেলা কাবাডি প্রশিক্ষক আহম্মাদ হাসান টুটুল, এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ জাহিদ হাসান। জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক জাকিরের পিতা রমজান আলী শিকারী ও ভাই জাতীয় দলের কাবাডি খেলোয়াড় মিজানুর রহমান, মইনুল ইসলাম, বোন রেক্সোনা আক্তার সহ পরিবারের সদস্যরা। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্টে বালক ও বালিকার দুই গ্রুপের ফাইনাল খেলায় কাদাকাটি আর আর মাধ্যমিক বিদ্যালয়কে ৪২ – ৩৮ পয়েন্টে পরাজিত করে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী লাভ করে। অপরদিকে এ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে ৪১- ৩৪ পয়েন্টে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!