রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ‘২৬) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে সহকারি প্রধান শিক্ষক (মর্ণিং শাখা) মো. আলাউদ্দীন এঁর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন। 

এসময় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা শাখা) ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান ও সিনিয়র শিক্ষক দীপাসিন্ধু তরফদার প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে মো. কবির হোসেন আকন এঁর মাগুরার শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বদলী হওয়ায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (মর্ণিং শাখা) মো. আলাউদ্দীন এঁর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আবারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন। এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ শরীফ। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!