বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন সাতক্ষীরায় স্বাস্থ্য দিবসের আলোচনা, উপকূলীয় স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার তাগিদ জ্বালানী সংকট: সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি দেবহাটায় সরকারি রাস্তার গাছ কা টা র অ ভি যো গ! কালিগঞ্জের কু খ্যা ত স ন্ত্রা সী বাহার আলীকে গ্রে ফ তা র

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ‘২৬) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, WaterAid Bangladesh এবং Swisscontact Bangladesh-এর সহযোগিতায় ‘GO4IMPACT’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র‍্যালী শেষে প্রাণ সায়ের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি তার বক্তব্যে বলেন পরিবেশ সংরক্ষণ ও পানির সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের GO4IMPACT প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী, WOMO-এর অনিক দত্ত, রত্না খাতুন ও নাসরিন সুলতানা মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচির মাধ্যমে পানির সুষ্ঠু ব্যবহার, জলাধার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!