বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ‘২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনয়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী পহেলা বৈশাখে বাঙালির সাংস্কৃতি তুলেধরে বিভিন্ন সাজসজ্জায় মিলনমেলা উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে দেবহাটা ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় যেয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে নববর্ষ উদযাপনের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!