
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫৩৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জন পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০দশমিক ২৫ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৬ ও বেসরকারি হাসপাতালে তিন জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২০১ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ১৫০ জন।
শুক্রবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের ৮ম দিন। প্রধান প্রধান সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করলেও শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারিচালিত ভ্যানসহ ছোটখাটো যানবাহন যথারীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। তবে গত তিন দিনে ব্যাপক বৃষ্টির কারণে শহরে কিছুটা লোকসমাগম কমেছে।