বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

তালায় পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় পিকআপের ধাক্কায় আশরাফুল মল্লিক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আনার মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা আল-ফারুক ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তব এ ঘটনায় আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল মল্লিক পাটকেলঘাটা হতে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। প্রচুর বৃষ্টির মধ্যে পিছন দিক থেকে অজ্ঞাত একটি পিকআপ মাহেন্দ্রকে ধাক্কা দিলে তিনি ছিটকে পিকআপের নিচে পড়েন। এ সময় তার মাথার উপর দিয়ে পিকআপের চাকা চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক পিকআপ কিংবা তার চালকে আটক হয়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মূর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি হাইওয়া থানা পুলিশ তদন্ত করছে। নিহতের লাশটি তাদের হেফাজতে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!