বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

তালার হতদরিদ্র রুবেল মোল্লার দুটি কিডনী নষ্ট, সাহায্যের আবেদন বিত্তবানদের কাছে

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার ছোট্ট পোল্ট্রি মাংসের দোকানী হতদরিদ্র রুবেল মোল্লার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। জরুরী কিডনী প্রতিস্থাপন করতে না পারলে রুবেল বাঁচবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, সব মিলিয়ে চিকিৎসা ব্যয় হবে ৬-৭ লাখ টাকা। এনিয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র পরিবারটি। সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।

রুবেল মোল্লা (২৪) তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের দিনমজুর মুজিবর মোল্লার ছেলে। সে মাঝিয়াড়া বাজারের ছোট্ট একটি পোল্ট্রি মাংসের দোকানী। ঈদের আগেরদিন (২০ জুলাই) রুবেলকে নেওয়া হয়েছে রাজধানীর শ্যামলীতে। শ্যামলী এলাকার সিকডি এন্ড ইউরোলজী হাসপাতালে ইউরোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম, কিডনি ও ইউরোলজী বিশেষজ্ঞ ডা. তানভীর রহমানের তত্ত্বাবধান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ চিকিৎসাধীন রয়েছে ছেলেটি।

রুবেল মোল্লার বাবা দিনমজুর মুজিবর রহমান মোল্লা জানান, ১৪ জুলাই (বুধবার) রুবলের মুখে ফুলে যায়। প্রথম তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল সোহান কিউনি ও লেবার পরীক্ষা করেন। তখনই কিডনি ও লিভার সমস্যা ধরা পড়ে। পরদিন খুলনার চিকিৎসক মো. কুতুবউদ্দীন মল্লিককে দেখানো হলে তিনিও পরীক্ষা নিরীক্ষা করে একই সমস্যার কথা জানিয়ে বলেন, দুটি কিউনি নষ্ট হয়ে গেছে। লিভারের সমস্যা রয়েছে। দ্রুত ডায়ালাইসিস ও কিডনি পরিবর্তন করতেত হবে বলে জানান ওই চিকিৎসক।

তিনি বলেন, এরপর রুবেলকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসার জন্য ৬-৭ লাখ টাকা খরচ হবে। আমার মামা নজরুল ইসলাম এক লাখ টাকা দিয়েছেন সেই টাকায় চিকিৎসা চলছে এখন। আমি দিনমজুর মানুষ নিজেদের সর্বস্ব দিয়ে ৫০-৬০ হাজার টাকা জোগাড় করছি।

কান্নায় ভেঙ্গে পড়েন রুবলের মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ছেলেকে বাঁচাতে হলে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমাদের সামর্থ নেই। সকলের সহযোগিতা প্রয়োজন।

খুলনার চিকিৎসক মো. কুতুবউদ্দীন মল্লিক জানান, রুবেল মোল্লার শরীরের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করতে পারলে সুস্থ হওয়া সম্ভব। তবে চিকিৎসাটি ব্যয়বহুল।

তালা সদর ইউপির ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ খায়রুল ইসলাম মিঠু জানান, পরিবারটি খুব অসহায়। আমি এক হাজার টাকা দিয়ে চিকিৎসা সহায়তা করেছি। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তিনিও এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। পরিবারটি কোনভাবেই এত টাকা জোগাড় করতে পারবেন না। হৃদয়বান মানুষদের রুবেলকে বাঁচাতে এগিয়ে আসার জন্য আহ্বান করেছি।

তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান জানান, পরিবারটি চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করলে সেটি প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আর্থিকভাবে সহায়তা পাবেন বলে আশাকরি।

পরিবারটির পাশে কেউ দাঁড়াতে চাইলে যোগাযোগ করা যাবে এই নম্বর ০১৯৮৮৯৬৯৭৭৭ (রুবেল মোল্লা)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!