
পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির নাম মুজাহিদ হোসেন (আড়াই বছর)। শিশুটির নাম সম্রাট হোসেন। শিশুটি বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
প্রতিবেশিরা জানান, বুধবার সকাল ১১ টার দিকে মুজাহিদ কে নিয়ে তার ছোট চাচা ইস্রাফিল বাড়ির পশ্চিম পাশে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় মুজাহিদকে ঘেরের ভেঁড়ির উপর রেখে তার চাচা জাল পাততে যায়। শিশুটি ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।