বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

তালায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উত্তরণের সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তালা শিশুতীর্থ স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।

এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) মোঃ মেহেদী রাসেল, উক্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ্বত, শম্বূচরণ চৌধুরী, আজহারুল ইসলাম, হাসিনা পারভীন, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। অতিথিবৃন্দ সহ এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, তালা রির্পোটাস ক্লাব সভাপতি মীর জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং উপজেলালা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এক মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!