মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৬০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সুফিয়া খাতুন (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ এলাকার সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। সুফিয়া খাতুন উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী জানান, সকালে গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন সুফিয়া। সকাল সাড়ে সাতটার দিকে সরদার গ্যারেজ এলাকায় পৌছালে রাস্তা অতিক্রমের সময় আবাদচন্ডিপুর এলাকা থেকে আসা মটরভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। এসময় মাথার পিছনের অংশে ফেটে যাওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম তার চিকিৎসা দেন। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের বোন আসিয়া খাতুন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসক সফিকুল ইসলামের ক্লিনিকে নিয়ে রফিকুল ইসলাম নামের এক ডাক্তার সুফিয়ার মাথায় সেলাই করে। এসময় যাবতীয় চিকিৎসা পত্র দেয়া হয়েছে জানিয়ে তিনি আহত সুফিয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পলাশ জানান, দুর্ঘটনার পর প্রায় চার ঘন্টা স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। এসময় মাথার ভিতরে অধিক রক্তক্ষরনে সুফিয়ার অবস্থা সংকটাপন্ন পর্যায়ে পৌছে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করার পরও বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!