বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন থেকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল ‘২৬) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই মাসব্যাপি  মধু সংগ্রহ অভিযানের উদ্বোধন  করেন।
উপলক্ষে উপজেলার নীলডুমুর ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধু আহরণ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি প্রতিমন্ত্রী সুন্দরবনে তৎপর জলদস্যু নির্মুলে বিশেষ অভিযানেরও উদ্বোধন ঘোষনা করেন। বৈধভাবে সুন্দবনে যাতায়াতকারী বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তিনি র‌্যাব, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যদের নির্দেশনা দেন। 
প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে অচিরেই দস্যুমুক্ত করা হবে। এছাড়া জলদস্যুদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। সুন্দরবনের উপর নির্ভরশীলদের বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সুন্দরবনে তৎপর জলদস্যুদের একটি তালিকা তৈরী করা হয়েছে। যা মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের আগে বিভিন্ন বাহিনীকে সরবরাহ করা হয়েছে।  
প্রতিমন্ত্রী আরও বলেন, সুন্দরবনের মধু একটি একটি ইউনিক জিনিসি, এর সুনাম নষ্ট করবেন না। মধুতে যেন ভেজাল মিশানো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা মধু ব্যবসার সাথে জড়িত আগে তাদেরকে সৎ হতে হবে। শিক্ষিত বেকার যুবকরা অনলাইনে প্রশিক্ষন নিয়ে মধুর ব্রান্ডিং করে স্বাবলম্বী হতে পারে। তবে তার আগে সুন্দরবনের মধুর প্রতি আস্থা তৈরী করতে হবে। এছাড়া সুন্দরবন বন্ধের সময়ে জেলেরা যেন সরকারি সহায়তা পায় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি তিনি কৃষকের পাশাপাশি বনজীবীদের জেলে কোটায় সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। 
যদিও পর্যটন শিল্প নিয়ে তিনি বলেন, পর্যটন বিকাশে কাজ করতে হলে আগে স্থানীয়দের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পর্যটকরা আসার আগে জলদস্যুতা মুক্ত করা না হলে পর্যটকরা ভীত হলে আসতে অনাগ্রহ দেখাবে। 
সভায় অপরাপর বক্তারা জানান সেই ১৮৬০ সাল থেকে মধু সংগ্রহ চলছে। অপরিপক্ক মধু যেমন সংগ্রহ করা যাবে না তেমনী মধুর ড্রামে যেন লবন পানি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। জিআই স্বীকৃতি লাভ করায় তার গুনগত মান রক্ষার পাশাপাশি মধুতে যেন ভেজাল না মিশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর জন্য তারা প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সভাপতিত্বে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, র‌্যাব সিও লেঃ কর্নেল নিস্তার আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান, জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক মোঃ মনিরুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির প্রমুখ।
পরবর্তীতে প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম শ্যামনগরে খাল খনন কর্মসুচির উদ্বোধন করেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!