মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল ‘২৬) সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত- এসো হে বৈশাখ,গাওয়ার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একই স্থান থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যেয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরক্তি জেলা ম্যাজিষ্ট্রে রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!