বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় দশফুটের খাল পুন:খনন উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

সোমবার (১৩ এপ্রিল ‘২৬) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপাখালি এলাকায় এ খালের পুন:খনন উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিএডিসির প্রকৌশলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা কর্মপরিষদের দেলোয়ার হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সদর ইউনিয়ন আমীর আবুল হোসেন,  সেক্রেটারী আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে।

উল্লেখ যে, দশ ফুটের খালটি পরি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে স্থানীয় কৃষকরা। পরে বিষয়টি উপ-সহকারি কৃষি অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।পরবর্তীতে সংসদ সদস্যর মাধ্যমে খালটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে নেওয়া হয়। খালটি খনন হলে স্থানীয় কৃষিতে ব্যাপক পরিবর্তন অসবে বলে মনে করেন স্থানীয়রা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!