বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন : ডিজিটাল সেবায় নতুন মাইলফলক

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে সোমবার (১৩ এপ্রিল ‘২৬) বেলা ১২.৩০ মিনিটে সাতক্ষীরা অঞ্চলে প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

​ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ​এস এম কাইয়ুম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. জিহাদুল ইসলাম, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক ​সুকদেব পাল, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এজিএম ​রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মচারীবৃন্দ।

​ডিজিটাল অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে : সাতক্ষীরা অঞ্চলে কৃষি ব্যাংকের পক্ষ থেকে এটিই প্রথম এটিএম বুথ সেবা। এর মাধ্যমে ব্যাংকের সাধারণ গ্রাহক ও কৃষকেরা দিনরাত ২৪ ঘণ্টা টাকা উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।

​উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ‘সাতক্ষীরার গ্রাহকদের হাতের নাগালে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই এটিএম বুথ চালুর মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও ব্যবসায়িক লেনদেনে আরও গতিশীলতা আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!