শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুনসুর আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন নিয়ে ১৮টি স্টল মেলায় স্থান পেয়েছে। বিজ্ঞান মেলার সমাপনী উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক সঞ্জয় ঘোষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!