মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর; সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড সরকার এবং বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনাল।

“আশ্বাস” প্রকল্পের আওতায় আয়োজিত এ পটগান প্রদর্শনীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের অভিজ্ঞতা, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পটগানের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সহজ ভাষায় সচেতনতা ছড়িয়ে দিতে শিল্পীরা বাস্তবধর্মী চিত্র ও সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকেই প্রতারণার শিকার হয়ে মানব পাচারের ফাঁদে পড়েন। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহবুবুর রহমান, সিটিআইপি এক্টিভিস্ট আল আমিন এবং ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল খায়েরসহ অন্যান্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!