মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজনের মধ্যে চারজন মৌয়ালকে উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল ‘২৬) ভোরে তাদেরকে সু্ন্দরবন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহেমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।

নিখোঁজ থাকা অন্য মৌয়ালের নাম শওকত আলী গাজী। তিনি শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে শওকত আলী গাজী।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান তৃতীয় মাত্রাকে জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়িালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরণে যান। গত ৮ আগষ্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। পরবর্তীতে বনবিভাগ জানতে পেরে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে বুড়িগোয়ালিনি স্টেশন অফিসে নিয়ে আসে। তবে শওকত হোসেনের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের বুধবার (১৫ এপ্রিল ‘২৬) সকাল ১০টায় আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

ফজলুর রহমান আরো তৃতীয় মাত্রাকে জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলার ডুবিতে নিখেঁাজ হওয়া আট জনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আমিন মোল্লার ছেলে আকবর হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!