বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা সরদারপাড়া জামে মসজিদে আয়েশা খাতুন (তারবিয়্যাতুল উম্মাহ) ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল ‘২৬) অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেদী হাসান মূসা। সভায় মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং এতিম শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে এ্যাড. আকবর আলীকে সভাপতি এবং হাফেজ আলাউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ; যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী মোড়ল; কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম; সদস্য আব্দুল কাদের, আবুল হাসান, আব্দুর রশিদ, আব্দুর রহিম, আহসান উল্লাহ, বকুল, নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবুল হোসেন, মতিয়ার রহমান ও আব্দুস সামাদ।

উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ সিরাজুল ইসলাম, মেহেদী হাসান মূসা, হাফেজ কুতুব উদ্দীন, শেখ ফারুক হোসেন, মোঃ মহরম আলী এবং মোঃ আব্দুস সবুর।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এ্যাড. আকবর আলী বলেন, “এই মাদ্রাসা ও এতিমখানা একটি দ্বীনি ও মানবিক প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটির উন্নয়ন ও আধুনিকায়নে আমরা কাজ করবো। সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান থাকবে, তারা যেন এই মহতী উদ্যোগে পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক-অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। নতুন কমিটির মাধ্যমে এতিমখানার শিক্ষার্থীদের আবাসন, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!