বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নিবন্ধিত ও কমিউনিটির কোমলমতি শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কন্যাশিশুদের বাল্যবিবাহ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, যুগোপযোগী শিক্ষার মাধ্যমে এই প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার মিল্টন সিং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা প্রমুখ।
অনুষ্ঠানে সুশীলনের পক্ষ থেকে নিবন্ধিত ৪,৭৪০ জনসহ মোট ৫,৭৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে ১২টি খাতা ও ১২টি কলম প্রদান করা হয়। এছাড়া শিশু সুরক্ষার লক্ষ্যে প্রত্যেককে একটি করে ছাতা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে একটি করে মাটির ব্যাংক প্রদান করা হয়। এ উপলক্ষে কেক কেটে শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিনও উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন সেবা ফোলিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, নিলাদ্রি বিশ্বাস, মিজানুর রহমান, মমতাজ ও আকরাম ফারুক।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল শিশু ফোরামের সহ-সভাপতি অনামিকা পাড়, জ্যোৎস্না বালা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!