রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

পুব আকাশে নতুন সূর্যের আবাহন আর বাঙালির আবহমান সংস্কৃতির জয়গান গেয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুতি নিচ্ছে সাতক্ষীরা। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে বর্ণিল কর্মসূচি। এবারের আয়োজনে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংহতি ও লোকজ ঐতিহ্যকে জনমানুষের সামনে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

​রবিবার (০৫ এপ্রিল ‘২৬) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় উৎসবের রূপরেখা চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় রাজনৈতিক প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় জামায়াতে ইসলামীর জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

​সভার সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখের প্রভাতে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বের করা হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। লোকজ ঐতিহ্যবাহী মলাট ও প্রতীকের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চলবে লোকজ গানের আসর ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আবহমান গ্রামবাংলার নাড়ির স্পন্দন নিয়ে বসবে বৈশাখী মেলা।

​নববর্ষের সকালে প্রাতরাশে থাকছে পান্তা-ইলিশ ও দেশীয় ঐতিহ্যের নানা উপাচার। উৎসবে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

​নতুন প্রজন্মের মাঝে লোকজ সংস্কৃতি পৌঁছে দিতে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা করবে কোমলমতি শিশুরা। এছাড়া শিশু একাডেমির আয়োজনে শিশুদের জন্য থাকবে পৃথক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

​প্রস্তুতি সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। সব ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার মাধ্যমে আমরা একটি সম্প্রীতিময় ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!