বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরায় একদিনেই লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণের হার, উপসর্গে মৃত্যু ৩ ও শনাক্ত ১৭

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ৮ জন। এদিকে, একদিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুনেরও বেশি হয়েছে।

মৃতরা হলেন, কালীগঞ্জের নলতার হাবিবুর রহমান (৬০), আশাশুনির রমেছা খাতুন (৬৫), কুশখালীর সাইদুল ইসলাম (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬শ’ ০৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৭ শতাংশ।

এদিকে ২৬ হাজার ০৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৩২৭ জন। বাড়িতে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৯০১ জন। সরকারি-বেসরকারি মিলে হাসপাতালে ভর্তি ১৮৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান,একদিন বেশ নীচে নামার পর আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। আমরা যদি শুধুমাত্র মাস্ক পরাটাই নিশ্চিত করতে পারতাম, তবে ঝুঁকিমুক্ত থাকতে পারতাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!