বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

নলতা গজ-ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির নয়া সভাপতি তারিকুল ও সম্পাদক শিক্ষক গফফার

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নিজস্ব বাসভবনে নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতি, নলতা শরীফ, কালীগঞ্জ, সাতক্ষীরা এর ম্যানেজিং কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। প্রবীণ গজ ব্যাণ্ডেজ ব্যবসায়ী সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোঃ আব্দুল গফফার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে গজ ব্যাণ্ডেজ ব্যবসায়ী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ তারিকুল ইসলামের নাম প্রস্তাব করেন। সাথে সাথে উপস্থিত সকল সদস্য হাত উত্তোলন করে প্রস্তাবে সম্মতি জানান। এরপর শুরু হয় কমিটির অন্যান্য পদের নির্বাচন।

সকলের সম্মতিতে সহ সভাপতি মোঃ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার, ক্যাশিয়ার বাবু উদয় চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, তথ্য সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ১ নং কার্যকরী সদস্য মোঃ খাদেমুল ইসলাম তুফান, অন্যান্য সদস্য পদে মোঃ রেজাউল হক, মোঃ রজব আলী, মোঃ নাইমুল আহছান টুটুল, মোঃ আমিনুর রহমান নির্বাচিত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!