বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন শনাক্তের হার ১৮ শতাংশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

উপসর্গে মৃতরা হলেন, দেবহাটা উপজেলার মোকসেদ আলী (৭০),কালিগঞ্জের আরশেদ আলী (৮০)ও একই উপজেলার কাশেমপুরের মিজানুর রহমান (৩৬)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৬ জন। এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২৬১ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ১৪৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৭৭৯ জনের। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬২ জন। এর মধ্যে সামেক হাসপাতালে ২০ জন ও বেসরকারী হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরো ১ হাজার ৪১ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!