বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

বিদ্যুৎস্পষ্টে হয়ে সাতক্ষীরায় এক শ্রমিকের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিদ্যুৎ শ্রমিকর নাম আমিরুল ইসলাম রনি (৩৫)। তিনি শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার মোসলেম আলীর ছেলে।

রাজারবাগান উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামান সুমন জানান, আমতলা মোড়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আব্দুল আহাদের বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আমিরুল ইসলাম। এ সময় অসাবধাণ বশতঃ বিদ্যুৎ সংযোগের ৩৩ হাজার ভোল্টের লাইনের সঙ্গে হাতে স্পর্শ হয়। এতে ঘটনাস্লেই তার মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক আব্দুল আহাদ জানান, বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রী আমিরুলকে সকালে ডেকে আনা হয়েছিল। তিনি ছাদ কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে উপর গিয়ে দেখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন আমিরুল। তার শরীর ঝলসে পুড়ে মারা গেছে। এদিকে, তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!