বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

করোনা উপসর্গে মৃত্যুর হার কমেছে সাতক্ষীরায়, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে নিয়ে গত সপ্তাহ খানেক আগে হাসিনা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৭৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৩৭৯ টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২১ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে এপর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১শ’ ৬২ জনের। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৮শ’৮৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ৩০ জন ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১শ’ ৪ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত ২৪ ঘন্টায় উপসর্গে মারা গেছেন এক জন। এ অবস্থা ধরে রাখতে সবাইকে স্বাস্থ্য বিধি মানার ও মাস্ক পরার আহবান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!