বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৫ জনের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই সময়ছর মধ্যে সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন ৩০ জন, এছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৫ জন।

এনিয়ে জেলায় করোনা উপসর্গ মৃত্যুর সংখ্যা দাঁড়ালে মোট ৫৭২ জন ও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। এনিয়ে, জেলায় শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৩ জন।

মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৮০), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৫০), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮০) ও শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ, ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা পাঁচজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন ৩০ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!