বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২ জন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন মোট ৫৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৮২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। জেলায় রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫২ জন।

এদিকে, চলমান কঠোর লকডাউনের দশম দিনে সাতক্ষীরার প্রতিটি সড়কে বেড়েছে জনসমাগম। আইন শৃংখলা বাহিনীর বাধা উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতেও মানুষের ভিড় লক্ষনীয়।

অনেকেই মাস্ক না পরেই কেনাকাটা করছেন। মানা হচ্ছেনা তেমন কোন স্বাস্থ্যবিধি। যদিও আইনশৃখংলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্রনের চেষ্টা করছেন। শহরের অধিকাংশ দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করছেন। সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার অনেক পরিবহন ছেড়ে গেছে। তবে, আঞ্চলিক সড়ক যাত্রীবাহী বাস চলাচলে বাঁধা দিচ্ছেন পুলিশ। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। সড়কে চলছেছ ব্যাক্তিগত যানবাহন, ত্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ টি মামলায় ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারণকে সরকারেরর দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!