বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্রে সিলিন্ডার দিলেন শেখ মাসুদা খানম মেধা

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহে এগিয়ে এলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।

বৃহস্পতিবার (০৮ জুলাই ২০২১) সকাল ১০ টায় মাসুদা খানম মেধার পক্ষ থেকে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর নেতৃবৃন্দের নিকট একটি অক্সিমিটার সহ একটি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন।

উল্লেখ্য, শেখ মাসুদা খানম মেধা ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি ইতোপূর্বে শ্যামনগর-কালিগঞ্জ তথা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামর্থ অনুযায়ী করোনা কালীন সময়ে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। এই মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি এই চরম সংকটময় মুহূর্তে জরুরি অক্সিজেন সেবার আওতায় আনার জন্য সিডিও ইয়ুথ টিম কে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

এ সম্পর্কে সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, আমরা নিজের অর্থায়নে প্রথম থেকেই এই অঞ্চলের মানুষের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। তবে দিনদিন এই অক্সিজেন এর প্রয়োজনীয়তা বেড়েই যাচ্ছে এমতাবস্থায় সমাজের বিত্তবান, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব সবার নিকট অনুরোধ জানিয়েছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এই মানবিক আবেদনে সকলের পাশাপাশি মাসুদা খানম মেধা আপা অক্সিজেন সিলিন্ডার দিয়ে যে মানবিক সহায়তা করেছেন। তার প্রতি সিডিও পরিবার কৃতজ্ঞ। আগামীদিনে আমাদের সিডিও ইয়ুথ টিমের সকল মানবিক কাজে তাকে পাশে পাওয়ার আশ্বাস রাখি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!