শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কা টা র অ ভি যো গ!

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় সরকারি রাস্তার পাশের কাটায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ‘২৬) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ এ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৪ এপ্রিল দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা নং-৫১১৮ এর পাশ থেকে গাছ কাটা হয়। যা স্থানীয় মৃত মানিক মোড়ল পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ কেটে ফেলা হয়েছে। উক্ত মহেগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত গাছ গুলো কাটার ফলে বর্ষার মৌসুমে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তাছাড়া অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা আইনত অপরাধ বলে উল্লেখ করে এ অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

বিষয়টি নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!