বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

সাতক্ষীরায় ৭৭০০ কেজি লবণ ও খরা সহনশীল ধানবীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনের উপর জরুরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে উপকূলে টেকসই কৃষি ব্যবস্থা জোরদার করতে লবণ ও খরা সহনশীল ধানবীজ বিতরণ করেছে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স। 

সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা উপজেলায় ৮০০ জন কৃষকের মাঝে ৭৭০০ কেজি ধানবীজ (ব্রি-৫২ ধান- ৪৭০০ কেজি, ব্রি-২৩ ধান- ২৯১০ কেজি ও ব্রি-৭৮ ধান- ৯০ কেজি) বিতরন করেছে।

২৭ জুন ২০২১ (রবিবার) বিকাল ৪:০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট কার্যালয়ে এই ধানবীজ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম এনামুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, কৃষি অফিসার রাকিবুল হাসান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার মিলি মন্ডল।

প্রধান অতিথি বলেন, “ধানবীজ ক্রয় না করে নিজেরা যদি বাড়িতে উৎপাদন করেন তাহলে বীজ সংকট হবে না এবং নিজেরা স্বনির্ভরশীল হবেন। লিডার্স প্রদত্ত ধানবীজ নিজেদের জমিতে লাগাবেন এবং অন্যদের উৎসাহিত করবেন।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!