সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে  মঙ্গলবার (১৪ এপ্রিল ‘২৬) সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য পান্তা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রেসক্লাবের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সভাপতি জি,এম, মনিরুল ইসলাম মিনি উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। প্রেসক্লাবের উদ্যোগে ভবিষ্যতে এই ধরনের উৎসবের আয়োজন  অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।

পান্তা-চিংডী ভর্তা সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যা উপস্থিত  প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!