সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ শ্যামনগরে ফে ন্সি ডি ল ও বি য়া রসহ মা দ ক কা র বা রী আ ট ক সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁ ড়া শি অ ভি যা ন সাতক্ষীরায় ভোজ্য ও জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ  শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ভোজ্য ও জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে বিজিবির বিশেষ কর্মসূচি

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ‘২৬) যশোরে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজ চালানো হচ্ছে। এ কার্যক্রম পরিচালিত হচ্ছে ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি’র মাধ্যমে।
সাম্প্রতিক সময়ে তেলের অবৈধ মজুদ ও পাচার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে বিজিবি সমন্বিত উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল, সাতক্ষীরার ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সাতক্ষীরার সীমান্তবর্তী ২৮টি তেল পাম্পে নিয়মিত নজরদারি ও বিশেষ চেকিং জোরদার করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেল পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে এ পর্যন্ত ২ হাজার ৩৯৭টি টহল এবং ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে ৯২৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ৩১টি টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দের পাশাপাশি একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে ৭০টি নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু পাচার রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!