বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জমি জবরদখলে বাঁধা দেওয়ায় দীনেশ কুমার মিস্ত্রী নামের এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে স্ত্রী সুষমা মিস্ত্রীকে মারিপট করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ‘২৬) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম দীনেশ মিস্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়পাংগাশিয়া গ্রামের সুব্রত কুমার মিস্ত্রী জানান, তার কাকা দীনেশ কুমার মিস্ত্রীর (৬৬) সাথে ভিটা জমি নিয়ে প্রতিবেশি প্রভাষ মিস্ত্রীর ছেলে যোগেশ মিস্ত্রী ও নরেশ মিস্ত্রী, অধীর মিস্ত্রীর ছেলে প্রভাত মিস্ত্রী, সুরেশ মিস্ত্রী ও রুহিত মিস্ত্রীর দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। জমি জবরদখল করার জন্য ওই চক্রটি কাকা দীনেশ মিস্ত্রীকে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুর ১২টার দিকে যোগেশ, নরেশ, প্রভাত, সুরেশ ও রহিতসহ কয়েকজন কাকার বাড়িতে ঢুকে ঘেরা ও বেড়া ভাংচুর করে কাকার কিছুটা জমি দখল করে ঘেরা দিতে থাকে। এ সময় তারা দুটি আমগাছ, একটি সবেদা গাছ ও একটি সজিনা গাছ কেটে নিয়ে যায়। ঘেরা ভাংচুর ও তাছ কাটতে বাধা দেওয়ায় কাকা দীনেশ কুমার মিস্ত্রীকে আম গাছে বেঁধে নির্যাতন করা হয়। কাকাকে উদ্ধারে এগিয়ে গেলে কাকিমা সুষমা মিস্ত্রীকে মারপিট করা হয়। এ সময় হামলাকারিরা কাকার ঘরের মধ্যে ঢুকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যায়। দীনেশ কুমার মিস্ত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাকিমা সুষমা মিস্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এ ব্যাপারে বুধবার (১৫ এপ্রিল ‘২৬) বিকেল ৫টায় নরেশ মিস্ত্রীর ০১৯৬৯-৮১০৪৭৫ নং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, বিষয়টি তার জানা নেই। কর্তব্যরত অফিসারের কাছে জেনে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!