বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে ২১ দফা উন্নয়ন দাবিসহ বিভিন্ন উপজেলার সমস্যা নিয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা নাগরিক কমিটির আয়োজনে শনিবার (১১ এপ্রিল ‘২৭) বেলা ১১টায় সাতক্ষীরায় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন স্থাপন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​এছাড়া নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। এসব দাবি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটি বৃহত্তর ‘নাগরিক সভা’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ ও অধ্যক্ষ আশেক ই-এলাহী, ​কবি কিশোরী মোহন সরকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, ​উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অ্যাড. আসাদুজ্জামান দুলু, অ্যাড. মুনীরউদ্দীন ও মহুয়া মঞ্জুরী, ​স্বদেশের মাধব দত্ত, বাসদের নিত্যানন্দ সরকার ও মুনসুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!