সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে স্বাস্থ্যসম্মত লেট্রিন স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সম্প্রতি ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামে বেড়িবাঁধে আশ্রয় গ্রহণকারীদের মাঝে ৬ টি স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রাম প্লাবিত হয়। এর ফলে ১৮৪ টি পরিবার পানি বন্দী হয়ে পড়ে। যার ফলে তাদের রান্নাঘর, গবাদিপশুর ঘর এবং টয়লেট ব্যপক ক্ষতিগ্রস্থ হয়। টয়লেট ডুবে যাওয়ার কারনে অনেক পরিবারে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনায় পড়তে হয়। পুরুষরা কেউ কেউ খোলা স্থানে মলত্যাগ করতে বাধ্য হয়। আর নারীরা দীর্ঘ অপেক্ষার পর ভাটা আসলে টয়লেট ব্যবহারের জন্য যেত।

তাদের এই কষ্টের কথা চিন্তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স বন্যাতলা গ্রামের বিভিন্ন স্থানে ৩০ টি পরিবারের জন্য ৬ টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মান করেছে।

বন্যাতলা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, “বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পরে স্ত্রী-সন্তানদের টয়লেট ব্যবহার জনীত সমস্যা নিয়ে অনেক কষ্টে ছিলাম। পায়খানা স্থাপনের ফলে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। এমন ভাল উদ্যোগ গ্রহন করার জন্য লিডার্স কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!