নিহত শেখ আলাউদ্দিন (৬০) ফরিদপুর কোতয়ালী থানার চরডাঙ্গা গ্রামের মৃত্যু শেখ উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল ব্রিজ সংলগ্ন সড়কের জমিতে ঘর তুলে বসতি ও চায়ের দোকান দিতেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানায়, নিহত শেখ আলাউদ্দিন রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কভার ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।