প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২১, ৪:১৫ পি.এম
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত (ভিডিও ফুটেজ সহ)

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত। পরে কাভার্ডভ্যানসহ চালকে বাসন থানা পুলিশ আটক করে।
সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[video width="854" height="480" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/05/Gazipur-Killed-in-road-accident-22-05-210.mp4"][/video]
নিহত শেখ আলাউদ্দিন (৬০) ফরিদপুর কোতয়ালী থানার চরডাঙ্গা গ্রামের মৃত্যু শেখ উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল ব্রিজ সংলগ্ন সড়কের জমিতে ঘর তুলে বসতি ও চায়ের দোকান দিতেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানায়, নিহত শেখ আলাউদ্দিন রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কভার ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.