বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো,গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, প্রচন্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাদের গুরত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষনা করেন। এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!